শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্রে ৩ মাস জেল খেটে দেশে ফিরতেই বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৪৮ পিএম আপডেট: ১৭.০৫.২০২৫ ৯:১৫ PM

যুক্তরাষ্ট্রে তিন মাস কারাভোগ শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।

শনিবার (১৭ মে) সকালে তিনি বাংলাদেশে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। বিকেলে তাকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ বলছে, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্তপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার (১৭ মে) তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, আটক রুমেলকে থানায় নেওয়ার পর তার বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। তাকে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার একটি দল ঢাকায় আসলে তাদের কাছে আমরা হস্তান্তর করি।

এলাকাবাসীর অভিযোগ, রুমেল দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশের ছত্রছায়ায় বিভিন্ন সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আজম পাশা চৌধুরী রুমেল শিবিরের চার কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশের একটি দল পাঠানো হয়। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন। আগামীকাল রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোপর্দ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close