প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:৪১ পিএম আপডেট: ১৬.০৫.২০২৫ ৭:৫৯ PM

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোরহাব মন্ডল।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন যুবক মাসুদ মোল্লা। সে সময় তার দেহ ছিন্ন-বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েকবছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবিও করেন কয়েকজন।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার পরিবারের পক্ষ থেকে বলা জানা যায়, ৪ বছর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মাসুদ মিয়া। এরপর থেকে মানসিক রোগে আক্রান্ত উনি।
স্বদেশ প্রতিদিন/আইএমএস