বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলি সীমান্তে ধানক্ষেতে ভারতীয় সন্দেহভাজন ড্রোন উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:০৪ পিএম আপডেট: ১৫.০৫.২০২৫ ৩:০৭ PM

দিনাজপুরের হিলি সীমান্তে একটি ধানক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় ড্রোন এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসে।

বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এক কৃষি শ্রমিক ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পড়ে থাকতে দেখে।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফত হুসাইন জানান, ঘটনাস্থলটি বাংলাদেশ সীমান্তের প্রায় ৪০০ গজ ভেতরে। ধানক্ষেতে কাজ করার সময় স্থানীয় কৃষক প্রফুল্ল টপ্পা প্রথমে ড্রোনটি দেখতে পান এবং পরে সেটি বাড়িতে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তিনি পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধার করা ড্রোনটির গায়ে ‘GPS’ লেখা রয়েছে এবং এটি সচল অবস্থায় ছিল। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি ভারতীয় ড্রোন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  হিলি সীমান্ত   ধানক্ষেত   ভারতীয় সন্দেহভাজন ড্রোন উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close