ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে দুপুর ২টার দিকে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
আজ বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইয়াহইয়া আখতার। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা।
সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে সই করা সনদও পাবেন।
সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা রয়েছেন অনুষ্ঠানে।
বিশেষ এ দিনটি উদযাপন করতে গ্র্যাজু্য়েট শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন পরিবার পরিজনও। উল্লেখ্য, চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
স্বদেশ প্রতিদিন/এমএম