বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে ৩০ শহীদ পরিবারকে ৫৯ লাখ টাকা অনুদান প্রদান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯:৫৭ পিএম

চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ৩০ শহীদ পরিবারের অনুকূলে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মা তার সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। আপনাদের বিভিন্নভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে কিন্তু সেই অনুদানের মাধ্যমে আপনাদের মন জয় করা সম্ভব নয়।’

ডিসি বলেন, ‘আমাদের কাছে এমন অনেক অভিযোগ আছে, অনুদানের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনারা এমনটা করবেন না, পরিবারের মধ্যে যিনি অনুদান পাওয়ার প্রাপ্য, তিনি শুধু আর্থিক অনুদান পাবেন।’

আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাঁদপুরে ৩০ শহীদ পরিবারকে ৫৯ লাখ টাকা অনুদান প্রদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close