মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাত গভীরে শ্বশুর-শাশুড়িকে বাড়ি পৌঁছে দিল পুলিশ      ● ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ      ● ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েট উপাচার্য, বললেন ‘অমানবিক’      ● সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল      ● ৭৪ মন ৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ      ● সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস      ● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪      ● বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক      ● এশিয়ায় ১০ বছরে ১৫ কোটি নতুন চাকরির চ্যালেঞ্জ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● সমুদ্রবিজ্ঞান গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও উলংগং বিশ্ববিদ্যালয়ের বৈঠক      ● অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?      
প্রবাসীর ওপর আ. লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:৫৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক প্রবাসীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনর (৩৫)।

গতকাল সোমবার (১২ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলায় প্রবাসী আজগর হোসেনর ছোট ভাই নুর হোসেন (৩৬) গুরুত্বর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে উন্নতচিকিৎসার জন্য তাকে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের এমরাত আলী সারেং বাড়িতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে প্রবাসীর ওপর হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন অভিযোগ করে বলেন, ‘এক বছর আগে নিজ বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন। বর্তমানে ওই ঘরের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্ত তিন মাস যাবত আ. লীগকর্মী মিলনের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে। এতে বেশ কিছু নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যায়।’

তিনি অভিযোগ করে আরো বলেন, ‘কয়েক বস্তা সিমেন্ট ভালো থাকায় সিমেন্ট গুলো আমার বোনের বাড়িতে পাঠানোর জন্য সোমবার সকালে বাড়ির উঠানে একটি ট্রাক্টর আনা হয়। ট্রাক্টর দেখে প্রতিপক্ষের লোকজন বেজায় গালামন্দ শুরু করে। এরপর ট্রাক্টরে সিমেন্ট উঠাতে বাধা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ আলম রিপন, আব্দুর রব ধনী, মোশাহিদুর রহমান মিলন, সফিকুল ইসলাম রতন, এয়ার হোসেন সুজন তাদের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার ছোট ভাই নুর হোসেনকে এলাপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।হামলাকারী পাঁচজনের মধ্যে ৪ জনই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। মিলন আত্মগোপনে থাকা সাবেক বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীগের সভাপতি আব্দুল কাদের মির্জার অনুসারী।’  

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোশাহিদুর রহমান মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ও আমার পরিবারের কেউই হামলার সাথে জড়িত নয়। আমি পেশায় একজন শিক্ষক, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। আওয়ামী লীগের কোন পদপদবীতেও আমি নেই। ভোট আসলে যে কোন একটা মার্কায় ভোট দিতে হয়। এজন্য দলের হিসেব চলে।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি স্থানীয় ভাবেও মীমাংসার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ নেতাকর্মীদের হামলা   প্রবাসীর ওপর হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close