শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌথবাহিনীর অভিযান, অস্ত্র ও গুলিসহ আটক ৩
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:২৯ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৩:৫১ PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নদী বিচ্ছিন্ন চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নে বিপুল অস্ত্র উদ্ধার এবং ৩ জন দুস্কৃতকারীকে আটক করেছে যৌথবাহিনী। বিষয়ে নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম।

আজ মঙ্গলবার (১৩ মে) ভোর রাত থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র‍্যাব, গজারিয়া থানা পুলিশ, নৌপুলিশ এবং কোস্ট গার্ডের সদস্যরা।

অভিযান চলাকালে নদীপথে স্পিডবোটে টহল এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাধিক অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয়, ৩৫ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি, ৯ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, ৮ রাউন্ড ৭.৬২ এমএম পিস্তলের গুলি, বিপুল পরিমাণ চায়নিজ কুড়াল, দা, ছেনদা ও অন্যান্য দেশীয় অস্ত্র।

অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম। তিনি বলেন, ‘এই অভিযানে তিনজন দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়দের মধ্যে এই অভিযান নিয়ে স্বস্তি দেখা গেছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  যৌথবাহিনীর অভিযান   বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৩  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close