প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৫:২০ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৫:৩৭ PM

টাঙ্গাইলের সখীপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নার্গিস আক্তার (৪৫) নামে এক ইয়াবা নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (১১ মে ) রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নে নলুয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে চা-বিস্কুটের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছে বলে তথ্য পাই। গোপন সংবাদে জানা যায়, রবিবার সকালে ঢাকা থেকে আসা ৩০০ পিস ইয়াবা বিক্রির উদ্দেশে বাড়িতে গচ্ছিত করেছে। বিষয়টি বাসাইল উপজেলায় অবস্থানরত সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব ২৪ ইবি কে জানানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নার্গিস আক্তারকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘যৌথ অভিযানে ওই নারীর কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ নগদ ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’
স্বদেশ প্রতিদিন/এমএম