সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নাসিরনগরে যুবলীগ নেতা রহিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৫:১৩ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৫:১৫ PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১০ মে) সকাল ৬ টা ৩০ মিনিটে নাসিরনগর সদর ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. রহিম মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মৃত শিশু মিয়ার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জরিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল’-এ হামলার ঘটনায় দায়ের করা মামলায় রহিম মিয়া ৭০ নম্বর এজাহারভুক্ত আসামি। ওই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই রহিম মিয়া আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন সাহা ও ভুবেনসহ একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন, ‘মো. রহিম মিয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুবলীগ নেতা আটক   রহিম গ্রেফতার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close