বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যশোরে নার্সিং শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:২৭ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং কলেজের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

আজ শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন করেন তারা। ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস,পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করেছেন তারা।

এসময় শিক্ষার্থীরা তাদের দাবি গুলো তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রধান দাবি হলো:- এইচএসসি পাসের পর চালু থাকা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

এই দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  কমপ্লিট শাটডাউন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close