মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৬:১৬ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৭:৫২ PM

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। এতে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে ছাত্র–জনতার ওপর গুলি করে হত্যা করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।

তারা অভিযোগ করেন, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগকে আইনের আওতায় না আনতে পারায় তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মিছিল এরই স্পষ্ট ইঙ্গিত।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনএস সেন্টার ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close