বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:০৭ পিএম

নানা আয়োজনে সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯ টায় শহরের কালিবাড়িস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্টের বিভিন্ন সদস্য ও সুনামগঞ্জ ইউনিট কর্মকর্তাদের উপস্থিত ছিলেন। দিবসটির উদ্বোধনের পর বর্নাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। এতে  নেতৃত্ব দেন সুনামগঞ্জ ইউনিটের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

দিবসটির উপলক্ষ্যে, নুরুল ইসলাম সাজুর সভাপতিত্বে লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে অনেক। এই সংগঠণটি মনবকল্যাণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।  এসময় তিনি স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে ১৫ শতক ভূমি প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, আজীবন সদস্য শাহজাহান আলম সিদ্দিকীর, যৌথ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইনুদ্দিন সোহেল, পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু ট্রাইব্যুনাল) অ্যাড. শামসুর রহমান, রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য ডাক্তার সৈয়দ মোনাওয়ার আলীসহ আরও অনেকে।

আলোচনা সভার শেষ দিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রেড ক্রিসেন্ট দিবস     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close