প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৪:০৫ PM

বিশ্বে একদিকে ফিলিস্তিন ও ইসরায়েল পরিস্থিতি ভয়াবহ ঠিক তখনই নতুন করে আলোচনায় আসল ভারত-পাকিস্তানের নতুন উত্তেজনা। আর এই উত্তেজনা এখন যুদ্ধে রূপ নিতে যাচ্ছে ! এ নিয়ে দ. এশিয়ার দেশগুলো দুশ্চিন্তায় রয়েছে । পাশাপাশি এই দুই দেশের উত্তেজনার হাওয়া লেগেছে দীর্ঘদিন ধরে অস্থিরতায় থাকা বাংলাদেশের শেয়ারবাজারে। ফলে ঢাকা-চট্টগ্রামের শেয়ারবাজারে বড়ধরনের দরপতন হয়েছে।
আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক ৭০ পয়েন্টের বেশি নেমে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই সূচক নামে ৫০ পয়েন্টেরও বেশি। এই ছন্দপতন এখনো চলমান রয়েছে।
সকালে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয় ৭০. ৯৭ পয়েন্ট বা ১. ৪৩ শতাংশ। অন্যদিকে ডিএসইএসের পতন হয়েছে ১৭. ৫৮ পয়েন্ট বা ১. ৬১ শতাংশ। ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২০. ৯১ পয়েন্ট বা ১. ১৪ শতাংশ।
এদিকে আজ লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড; ২য় স্থানে আছে এনআরবি ব্যাংক, ৩য় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড। আজ সকালে ৯টি শেয়ারের দাম বাড়লেও দাম কমেছে ৩৩৪টি শেয়ারের। অন্যদিকে দাম অপরিবর্তিত রয়েছে ৩৩৪টি শেয়ারের।
স্বদেশ প্রতিদিন/এমএম