বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
চাঁদা না দেওয়ায় হাতুড়ি পেটা করলেন বিএনপি নেতা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৫২ AM

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে হাতু‌ড়ি দিয়ে পেটানোর অ‌ভিযোগ উঠেছে বিএন‌পি নেতার বিরুদ্ধে। অ‌ভিযুক্ত বিএন‌পি নেতা লাল মামু খান পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক। আহত ঠিকাদার ফারুক হোসেন ভূঞাপুর পৌরসভার বামনহাটা প‌শ্চিমপাড়া গ্রামের আব্দুল হা‌মিদের ছেলে। 

রোববার সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ফারুকের ভাই মেহেদী হাসান জানান, ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের অধীন চার‌টি ডাস্ট‌বিন নির্মাণের কাজ পেয়েছে ফারুক। সেই কা‌জ করতে এলাকার বিএনপি নেতা লাল খাঁ ঠিকাদার ফারুকের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আস‌ছিল। পরে টাকা দি‌তে অস্বীকার করায় হাতু‌ড়ি দিয়ে পেটানো হয়। এসময় তার কাছে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করে। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৌর কমিটিকে জানানো হয়েছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close