প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১১:৪৯ পিএম

ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙন ও মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে মোল্লা পাড়া কালা মিয়া মাঝি বাড়ি সংলগ্ন উপকূলীয় অঞ্চলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৫মে) দুপুরে চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন- বিএনপি নেতা সাইয়েদ সেলিম রেজা, আবুল কালাম কোম্পানি, ছাত্রনেতা রফিকুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
উল্লেখ্য, গত বছর ভারতীয় পানির জোয়ারে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ফেনী ও নোয়াখালীর মধ্যখান দিয়ে বয়ে চলা ছোট ফেনী নদীর উপর নির্মিত মুসাপুর রেগুলেটরটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে শুরু হয় ভাঙন। নদীর দুপাশে দুই জেলার শত শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গৃহহীন হয় অনেক পরিবার।
স্বদেশ প্রতিদিন/এনআর