বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৯:৪৯ AM

ঢাকার ধামরাইয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ছুটিতে থাকা বিমান বাহিনীর এক সদস্যকে হাতকড়া পরিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদ করায় তার মা-বাবা ও স্ত্রীকেও মারধর করেন দুই এএসআই। 

এ ঘটনায় ভুক্তভোগী বিমান বাহিনীর সদস্য জসিম উদ্দিন শুক্রবার ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার (৩ মে) অভিযুক্ত দুই এএসআই সেলিম ও শহীদুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার (১ মে) রাতে বালিয়া ইউনিয়নের পাবরাইল গ্রামে ওই সদস‍্যের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে শুক্রবার (২ মে) বিমানবাহিনীর সদস‍্য (কর্পোরাল) জসিম উদ্দিন নিজে বাদী হয়ে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর সদস‍্য জসিম উদ্দিন তার নিজ বাড়িতে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানার এএসআই সেলিম ও শহীদুর রহমানসহ পুলিশের চার সদস্য তাদের বাড়িতে যায়। এ সময় জসিমের নামে ওয়ারেন্ট আছে বলে তাকে হাতকড়া পরিয়ে মারধর করতে করতে রাস্তার দিকে নিয়ে যায়। জসিম নিজেকে বিমানবাহিনীর সদস্য পরিচয় দিলেও তার কথা শোনেনি। পরে পরিবারের সদস‍্যরা ওয়ারেন্ট দেখতে চাইলে ও এ ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ সদস‍্যরা তাদেরও মারধর করে।

এর কিছু সময় পর এএসআই সেলিম থানায় ফোন করে জানতে পারে জসিমের নামে কোন ওয়ারেন্ট নেই। 
খবর পেয়ে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই অমল কুমার রায় ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের হাতকড়া খুলে দেন। এছাড়াও এএসআই সেলিম ও শহীদুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অনুরোধ করে জসিম উদ্দিনের কাছে ক্ষমা চান। পরে এ ঘটনায় শুক্রবার বিমানবাহিনীর সদস‍্য নিজে বাদী হয়ে এএসআই সেলিমসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেন। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close