শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক মন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৯:০৮ AM

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশের চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হলেও শনিবার রাত ৮ টার দিকে তাদের থানায় হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)।

এরা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী। 

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close