বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩০০ ফিট-আফতাবনগর-রামপুরা পর্যন্ত বিকল্প রাস্তা করতে চায় ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:২৯ AM আপডেট: ০৪.০৫.২০২৫ ২:১৩ PM

রাজধানীর প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ জন্য ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্বদেশ প্রোপার্টিজের সানভ্যালি আবাসন হয়ে আফতাবনগর-রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার বিষয়ে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক।

শনিবার (৩ মে) ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ পরিদর্শন করেন। এ সময় তিনি যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে, তাছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে।

প্রগতি সরণির বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণকাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বসুন্ধরা হাউজিং, স্বদেশ প্রোপার্টিজ ও আফতাবনগর হাউজিং প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আমাদের কথা হয়েছে। তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির বর্তমান প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close