প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৮:২০ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৮:৩০ PM

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আন্তঃকলেজ ক্রিকেট ম্যাচ। আয়োজনটি করে Society for Student Development, যার মূল উদ্দেশ্য ছিল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানানো এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
এই আয়োজনে অংশগ্রহণ করে ঢাকার বিভিন্ন স্বনামধন্য কলেজের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Society for Student Development-এর কেন্দ্রীয় পরিচালক শাহেদ আকরাম মুসান্না।
তিনি বলেন, ‘খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সততা ও দলগত চেতনা গড়ে তোলে। এটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক পারভেজ আহমেদ।
চূড়ান্ত খেলায় Business Studies Hit Six 11 দল, MBSC দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও প্রাইজ মানি বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এমন আয়োজন চালিয়ে যাবেন যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে নিজেদের আরও গড়ে তুলতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম