প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:১৩ পিএম

গোপালগঞ্জের দ্বিতীয় জিআই পণ্য হিসেবে ৩০ এপ্রিল ২০২৫-এ স্বীকৃতির আনুষ্ঠানিক সনদ পেলো ব্রোঞ্জের গহনা।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত হয় এক আলোচনা সভা ও জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে তারা গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন ব্রোঞ্জের গহনার জিআই সনদ।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিপিডিটির কর্মকর্তাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আন্তর্জাতিক পর্যায়ে গোপালগঞ্জের দ্বিতীয় জিআই পণ্য হিসেবে ব্রোঞ্জের গহনা স্বীকৃতি অর্জন করায় জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ব্রোঞ্জের গহনা উৎপাদনকারী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি