বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার      ● পোশাক শিল্পে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আ’লীগের নাশকতার অপচেষ্টা      ● ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল      ● ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি বেশি      ● দায়িত্ব পালনকালে আহত আনসারদের সুচিকিৎসায় ডিজির নির্দেশনা      ● বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● ফেনীর নতুন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন      ● কয়রায় আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● চুয়াডাঙ্গায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল      ● বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ      ● যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প      
পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালালো দুই আসামি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৮:১৫ AM

চট্টগ্রাম আদালত থেকে কর্তব্যরত পুলিশকে ফাঁকি দিয়ে দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়। 

তারা হলেন, ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। 

ইকবাল হোসেন ইমন লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে ও আনোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজি মালেক ড্রাইভার বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হাজিরা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে তাদের দুজনকেও হাজতখানা থেকে প্রিজনভ্যানে  তোলার জন্য বের করে পুলিশ। কিন্তু তারা প্রিজন ভ্যানে না উঠে পালিয়ে যায়। এসময় চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সিএমপি ও জেলা পুলিশের তৎপরতা বেড়ে যায়।  

এ বিষয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, দুই আসামি পালানোর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close