বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:২১ পিএম

যৌন নিপীড়ন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পদাবনতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ তথ্য জানা গেছে। পদাবনতির এই সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল রাতে ১০৪ তম সিন্ডিকেটে। 

পদাবনতি দেওয়া শিক্ষকরা হলেন, ইংরেজি বিভাগের শিক্ষক আলী রেজওয়ান তালুকদার, যাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, যাকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে। এতে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েও তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান ও যৌন নিপীড়নের অভিযোগ উঠে। পরবর্তীতে ১ অক্টোবর তদন্ত প্রতিবেদনের স্বার্থে অভিযুক্তকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়।

পদাবনতির বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘আমি এখনো পর্যন্ত নোটিশও পায়নি, চিঠিও হাতে আসেনি। আসলে বলতে পারবো।’

এ বিষয়ে আলী রেজওয়ানের সাথে যোগাযোগ করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘তাদের বিষয়গুলো সিন্ডিকেট সভায় উঠেছে। সিন্ডিকেট সভার সকলের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দুই শিক্ষককে পদাবনতি   যৌন নিপীড়নের অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close