বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ১০:৫৫ PM

ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ব্যাটারিচালিত রিকশাকে কাঠামোবদ্ধ করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের নকশা করা নতুন ব্যাটারিচালিত রিকশাকে চলাচলের অনুমতি দিতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ জন্য সংশোধন করা হচ্ছে সিটি করপোরেশন আইন ২০০৯।

নতুন নকশার রিকশার চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণের জন্য ৩০০ জন মাস্টার ট্রেইনার নিয়োগ দেওয়া হবে, যাঁদের নির্বাচনে অগ্রাধিকার পাবে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা।

নগর ভবনে ১৭ এপ্রিল একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা যায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এদের তালিকা করে তথ্যভান্ডার তৈরি করা হবে। রিকশাচালকদের নাম, পরিচয় ও মোবাইল নম্বরসহ সব তথ্য সংরক্ষণ করা হবে। এরপর ধাপে ধাপে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

বর্তমানে রাস্তায় চলা নিবন্ধনহীন, অনিরাপদ রিকশাগুলো এক বছর সময়ের মধ্যে বন্ধ করে চালকদের নতুন মডেলের রিকশা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ) থেকে স্বল্প সুদে ঋণ পাবেন চালকরা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘আমরা চাই ব্যাটারিচালিত রিকশা নিয়মের মধ্যে চলুক, লাইসেন্স ও কাঠামোর আওতায় আসুক।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টের শেষের দিকে প্যাডেলচালিত রিকশাচালকেরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। তাঁদের অন্যতম দাবি, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করতে হবে। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশার বিষয়টি জিইয়ে রেখেছিল।

এ নিয়ে আগেও পক্ষে-বিপক্ষে রিকশাচালকেরা আন্দোলন করেছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ সরকার একপর্যায়ে ঢাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করতে চাইলেও পারেনি। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে আদালত থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও বন্ধ করা যায়নি।

এখন ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসতে প্রবিধান করা হচ্ছে। এটি তৈরি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ‘সিটি করপোরেশন তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল প্রবিধান ২০২৫’-এর খসড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘বুয়েটের নকশা করা নতুন ব্যাটারিচালিত রিকশাকে ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে। এটাকে একটি কাঠামোতে আনা হবে। প্রশিক্ষণ পাবেন চালকেরা। সিটি করপোরেশনের মধ্যে অঞ্চলভিত্তিক রিকশার সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হবে।’

বুয়েটের তৈরি নতুন রিকশা হবে আরও নিরাপদ ও আধুনিক, যাতে থাকবে ১৬টি নতুন বৈশিষ্ট্য। এসব রিকশার মাধ্যমে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর আশা করছে সরকার।



স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   অটোরিক্সা   বুয়েট   মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close