রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      ● ডিসেম্বরের মধ্যে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু      ● পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির পাবনার সাংস্কৃতিক চর্চা      
চাঁদপুরে শুরু হয়েছে সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:৪৯ AM

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০ জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close