বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করতে রাজি কাতার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:২৩ AM

বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বিষয়ক সদ্য মেয়াদোত্তীর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন এবং বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের কারিগরি বিশদ নিয়ে কাজ করতে রাজি হয়েছে কাতার।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি মঙ্গলবার দোহায় আর্থনা সামিটের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এবং তা অব্যাহত রাখবো।’

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও কাতার একটি গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি টু জি) এলএনজি সেল পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) সই করে, যার আওতায় ১৫ বছরের জন্য বছরে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি (এমটিপিএ) আমদানি হচ্ছে। এ চুক্তির আওতায় প্রতিবছর ৪০ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এরপর ২০২৩ সালের জুনে আরও একটি এসপিএ সই হয়, যার আওতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে আরও বছরে ১ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের কথা রয়েছে।

এই এসপিএ সম্পর্কিত একটি এমওইউ চলতি বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যায়, যা নবায়নের প্রতিশ্রুতি দিলো কাতার।

কাতারের প্রতিমন্ত্রী বলেন, আমরা এমওইউ সই করতে প্রস্তুত। কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আগ্রহী।

একই সঙ্গে তিনি জানান, কাতার তাদের এলএনজি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে, ফলে ভবিষ্যতে দাম কমতে পারে।

সরবরাহ নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী চুক্তিই সবচেয়ে উত্তম সমাধান বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতার প্রতিমন্ত্রীকে বলেন, আমরা আমাদের জ্বালানি খাতকে পুনর্গঠনের জন্য আপনাদের সহায়তা চাই।

সাক্ষাতে উপস্থিত জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান জানান, বাংলাদেশ মাতারবাড়ী, কক্সবাজারে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে, যার আওতায় পাইপলাইনের মাধ্যমে এলএনজি সরবরাহ ও আর-এলএনজি (রেগ্যাসিফায়েড এলএনজি) বিতরণ করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে দেশে এলএনজি টার্মিনালগুলো বছরে ১১৫টি কার্গো হ্যান্ডল করতে পারছে, এবং বাংলাদেশ কাতার থেকে আরও এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করছে।

সাক্ষাতে কাতারি প্রতিমন্ত্রী জানান, তারা বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহও বাড়ানোর পরিকল্পনা করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close