শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
স্কুল প্রাঙ্গণে মারামারির ঘটনায় ২ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১:২১ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ১:৫০ PM

গজারিয়ার ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে মারামারির ঘটনায় নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে স্কুল পরিচালনা কমিটি।

ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতভাবে রায়হান ও ইমন নামের ২ ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শিকদার।

স্কুল সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আনারপুরা গ্রামের রায়হান ও ইমন বহিরাগতদের সহায়তায় তাহিন (১৬), জোবায়ের (১৫), মো. আবদুল্লাহ (১৫) ও সাইফুল ইসলাম (১৭) নামের ৪ শিক্ষার্থীকে মারধর করে আহত করে। আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ক্লাস রুমে দুইদল ছাত্রের মধ্যে কথাকাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে। আহত ছাত্রদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ বিষয়ে আহত এক ছাত্রের মা গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্কুল প্রাঙ্গণে মারামারি   ২ শিক্ষার্থী বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close