বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিরো আলমকে কটাক্ষ তসলিমার, দাঁড়ালেন রিয়া মনির পাশে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:০১ পিএম

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও ছাড় দিলেন না প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। স্ত্রীর সাথে আলমের ভুল বোঝাবুঝিকে ‘পুরুষতান্ত্রিকতা’ অ্যাখ্যা দিয়ে কটাক্ষ করেছেন তিনি। 

সামাজিক মাধ্যম ফেসবুকে এই নিয়ে পোস্ট করে আলমের স্ত্রী রিয়ামনিকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন এই লেখিকা।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কী কারণে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিল! হিরো আলমের টাকা আছে বলে? ভেবেছিলাম অন্য কোনো গুণ না থাকলেও হয়তো একটি গুণ আছে হিরো আলমের। মেয়েদের ব্যক্তি হিসেবে হয়তো সম্মান করে সে।’ 

তিনি আরো লিখেছেন, ‘প্রচুর মানুষের সাথে মিশেছে সে, তার নাম হয়েছে, তার ভিডিও ভাইরালও  হয়েছে। হয়তো জীবন সম্পর্কে ধারণা এখন আগের চেয়ে স্পষ্ট হয়েছে, হয়েছে আরো বেশি  উদার এবং সংবেদনশীল।’

স্ত্রীর প্রতি আলমের আচরণকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘আমি ভুল ভেবেছিলাম। রিয়ামনির বিরুদ্ধে যেভাবে সে নোংরা ভাষায় কথা বলছে, যেভাবে তাকে হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে, যেভাবে তাকে হিংস্র আক্রমণ করছে, কট্টর পুরুষতান্ত্রিক না হলে এ করা যায় না। রিয়ামনি যেহেতু স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গিয়েছে, অন্য কারও সঙ্গে ভিডিও বানিয়েছে, হাসপাতালে গিয়ে স্বামীর বাবার সেবাযত্ন করেনি, যেহেতু সে তার বাবার পাশে রাত-দিন বসে থাকেনি , অঝোরে কাঁদেনি সে বাবার মৃত্যুতে শিয়রে বসে, সেহেতু হিরো আলম জানিয়ে দিয়েছে রিয়ামনির মতো স্ত্রী সে চায় না।’ 

আলমকে চরম কটাক্ষ করে তসলিমা লিখেছেন, ‘এমন চরম নারীবিদ্বেষী চরিত্রকে লোকে বাহবা দেবে, তার কাছ থেকে শিখবে যে স্ত্রী মানেই চাকরানী, স্ত্রী মানেই দাসী। শিখবে, স্ত্রীর দায়িত্ব স্বামী এবং তার পরিবারের আত্মীয়স্বজনকে সেবা করা। আরো শিখবে, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে না বেরোনো, নিজের ইচ্ছে ছুড়ে ফেলা, নিজের কাজ পণ্ড করা, নিজের জীবন বিসর্জন দেওয়া। হিরো আলম জনগণকে শেখাচ্ছে যে স্বামী পরকীয়া করলেও স্ত্রীকে পতিব্রতা স্ত্রী হিসেবে স্বামীর আদেশ পালন করতে হবে। এর কারণ স্বামী হলো প্রভু, আর স্ত্রী জিনিসটি দাসি শুধু নয়, ক্রীতদাসী।’

রিয়ামনিকে পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘রিয়ামনি, আমার বিশ্বাস, এই নোংরা নারীবিদ্বেষী সমাজে পাছে লোকে কিছু বলের তোয়াক্কা না করে নিজের পরিচয়ে, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে।’

ফেসবুকে বাংলাদেশ নিয়ে সরব তসলিমা। আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও ভুল তথ্য শেয়ার করে যাচ্ছেন তিনি। নিজের ভুল স্ট্যাটাসের মাধ্যমে গুজব ও ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন এই লেখিকা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close