শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চিরকুটে লেখা ‘আমাদের ঢাকায় সরকারি কবরস্থানে দাফন দিয়েন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:৫৮ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ৯:০৫ PM

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টায়  ওয়ারী স্ট্রিট জমজম টাওয়ারের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন:  কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মো. মুসার ছেলে মোহাম্মদ মুঈদ (৩২) এবং তার স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫)। রত্না জেলার চৌদ্দগ্রাম উপজেলার জয়নাল আবেদিনের মেয়ে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ রবিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহাম্মদ জানান, মুঈদের মরদেহ অর্ধগলিত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। একই বিছানায় মৃত অবস্থায় পড়েছিলেন তার স্ত্রী রত্না। মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন।

এসআই আরো জানান, ওই বাসায় তারা স্বামী ও স্ত্রী দুজন থাকতেন। কারো সাথে তেমন যোগাযোগ করতেন না তারা। একজন কাজের লোক কাজ করতেন ওই বাসায়। তবে দুই মাস যাবত ওই কাজের লোকের বেতন দিতে পারছিলেন না তারা। গত ঈদের পরে বেতন দেওয়ারও কথা ছিল। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বেতন নেওয়ার উদ্দেশ্যে কাজের লোক ওই বাসায় যান এবং পরে অনেকক্ষণ কলিংবেল টিপেও কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান। এরপর শনিবার (২০ এপ্রিল) বিকেলে আবার এসে বাড়িওয়ালার মাধ্যমে ওই বাসায় যান তিনি। তখন অনেকক্ষণ কলিংবেল টিপে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন তারা। 

এরপর পুলিশ ওই বাসায় গিয়ে কেচিগেটের তালা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে। পাশেই একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close