রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      ● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      ● আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় যে ইস্যু      ● বৈশ্বিক সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান      ● নতুন উদ্যোগে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র      ● দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি      
অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেললাইনে আটকে যাওয়া বাসের যাত্রীরা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০৪ পিএম

রাজধানীর মগবাজার রেললাইনে যাত্রীবাহী একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাসটির জানালা দিয়ে নেমে প্রাণে বাঁচলেন। এর কয়েক সেকেন্ড পর ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও তৌকির আহমেদ নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার রাতে ফেসবুকে শেয়ার করেছেন।

ওই ভিডিওতে দেখা গেছে, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি। এ সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না রেললাইনের গেটকিপার।

এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন গেটকিপার। যাত্রীরা এ সময় প্রাণভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান।

এরপর বাসচালক কোনোরকমে বাসটি কিছুটা পেছনে নিতে সক্ষম হন। এতে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা।

এ ঘটনার কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close