বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকা পাল্টাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হেলপার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ AM

পাংচার হয়ে যাওয়ায় ট্রাকের চাকা পাল্টাতে গিয়ে আশরাফুল ইসলাম (৪৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন ট্রাকের চালকও।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঝিনাইদহ সদরের শিকারপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সার বোঝাই ট্রাকটি ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এসময় চালক ও হেলপার মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন।

একপর্যায়ে চাকা পাল্টানোর লিভার ফসকে গেলে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়েন দুজন। এসময় আশরাফুল সেখানেই মারা যান। পরে অনেক চেষ্টার পর স্থানীয়রা আশরাফুলের মরদেহ উদ্ধার করতে পারে। আর আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামপরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close