শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      ● কুমিল্লায় নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      
ডিবি পরিচয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে চাঁদা দাবি, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১:১০ AM

খুলনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এর আগে স্থানীয় বাসিন্দা চাঁদা দাবির অভিযোগে ওই চার ব্যক্তিকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার বাগমার এলাকার মো. মাসুদ রানা (৩০), মিস্ত্রিপাড়া এলাকার মো. ফয়সাল মাহমুদ (২৮), টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার মো. সালাউদ্দিন (৩২) এবং শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ রাফি (২৬)।

এর মধ্যে মাসুদ রানা খুলনা সরকারি এমএম সিটি কলেজের প্রাক্তন ছাত্র, ফয়সাল মাহমুদ বাগেরহাট সরকারি পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মো. সালাউদ্দিন ও পারভেজ রাফি খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাবেক পুলিশ পরিদর্শক মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইনে জুয়ার ব্যবসা করেন এমন অভিযোগের ভিত্তিতেই ওই বাড়িতে যায় ওই চার যুবক। প্রথমে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে ওই বাড়িতে ডাকাতি হচ্ছে। এমন খবরেই শত শত লোক জড়ো হয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, ডিবি পরিচয়ে চারজন চাঁদা দাবি করছে এমন খবরের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালান। এ সময় উক্ত চারজন বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে তারা ওই বাড়ির ভাড়াটিয়া সুমনের কাছে দুই লাখ টাকা দাবি করে। তা না হলে তাদেরকে ডিবিতে দেওয়া হবে বলেও হুমকি দেয় এবং মারপিট করে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close