প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ AM আপডেট: ১৭.০৪.২০২৫ ১:২৪ PM

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাড়ে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ওই দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
এর আগে গতকাল বুধবার ঢাকায় এসেছেন ররাষ্ট্রসচিব আমনা বালুচ।
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২০১০ সালে। এত দীর্ঘ বিরতির পর বৈঠকে ব্যাপক আলোচনা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরালো করার চেষ্টা করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আজকের বৈঠকে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব থাকবে।
স্বদেশ প্রতিদিন/এনআর