শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৩০ পিএম

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। দীর্ঘ প্রায় ১৫ বছর পর পাকিস্তান থেকে কোনো পররাষ্ট্রসচিবের ঢাকা সফর এটিই প্রথম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পাকিস্তানের পক্ষে থাকবেন আমনা বালুচ।

বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় থাকবে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের নানা বিষয়। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সার্ক, ওআইসি, ডি-৮-এর মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমন্বয় নিয়েও আলোচনা হবে।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তান যৌথ কমিশন পুনরায় চালুর প্রস্তাব তুলতে পারে, যাতে রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয় বাড়ানো যায়। বাংলাদেশের পক্ষ থেকে সাংস্কৃতিক বিনিময়ের জন্য বিশেষ কর্মসূচির প্রস্তাব দেওয়া হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাই, কিন্তু পুরনো বিষয়গুলো সুরাহা না হলে বারবারই আলোচনায় আসবে। সম্পর্ক এগোতে হলে পাকিস্তানকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘৫৪ বছর হয়ে গেল, কিন্তু সমস্যাগুলোর সমাধান হয়নি। তারা কী চায়, সেটাও স্পষ্ট নয়। আনুষ্ঠানিক ক্ষমা, অর্থ ফেরত বা আটকে পড়া লোকজন-এগুলো নিয়ে যদি তারা আন্তরিক হতো, অনেক আগেই সমাধান হয়ে যেত।’

এদিকে চলতি এপ্রিলের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসবেন বলে জানা গেছে। পররাষ্ট্রসচিব আমনা বালুচের সফরকালে এ নিয়েও আলোচনা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close