বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      
যাত্রী সেজে গাঁজা পাচারকালে ২ নারী আটক
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:১৯ পিএম

যাত্রী সেজে গাঁজা পাচারকালে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ২ নারীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধিন কৃষ্ঞপুর গ্রামের মুকবুল হোসেনের স্ত্রী তাসিলমা বেগম (৩৫) ও একই থানাধিন জয়ন্তাপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে তানিয়া (১৯)। 

আজ দুপুর বারটার সময় ষ্টেশনের ১ নং প্লাট ফরম থেকে তাদেরকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ১ নং প্লাটফর্মে থেকে তাসলিমা ও তানিয়া নামে ২ মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তাতে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে। তারা যাত্রী সেজে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে ঢাকা যাবার উদ্দ্যেশ্যে প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close