শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যার
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:৫০ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে ফরিদা বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে নিহত স্ত্রীর দেবর মোশারফ হোসেন, বাসুর মোস্তফা ও শ্বাশুড়ি জমিলা বেগমের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচৌ গ্রামের বড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা বেগম ওই গ্রামের দুবাই প্রবাসী সারোয়ার আলমের স্ত্রী ও জোড্ডা পুর্ব ইউনিয়ন পানকরা গ্রামের হেদায়েত উল্লাহর মেয়ে। নিহত ওই নারীর ফয়সাল(৭) ও ফাইজা(৩) নামে দুটি সন্তান রয়েছে।

এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত ফরিদার সাত বছরের ছেলে ফয়সাল বলেন, ‘সকালে দাদু, জেঠা আর কাকা মাকে মারছিল। পরে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে আর মাকে দেখি না।’

স্থানীয়রা জানান, ফরিদাকে পরকীয়ার অপবাদ দিয়ে তার শ্বশুর ও বাড়ির লোকজন এলোপাতাড়ি মারধর করেন। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ঔষধের ফার্মেসিতে নেওয়া হলে জনৈক পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ফরিদার মা সাহিদা বেগম বলেন, ‘তার মেয়ের জামাতা সরোয়ার আলমের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদার দেবর মোশারফ হোসেন, বাসুর মোস্তফা ও শ্বাশুড়ি জমিলা বেগমের সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে ফরিদা তাদের হাতে প্রায় সময় মারধরের শিকার হতেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে মেয়ে ফোন করে বলে মা আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর জানতে পারেন ফরিদা আর নেই। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে এনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালায়।

এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদেরকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, ‘খবর পেয়ে  ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close