শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক : কারা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পিএম

‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে তারা। 

শনিবার (১২ এপ্রিল) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্টের প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং এরূপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছে।

এমন ভিত্তিহীন তথ্য প্রচার এবং বিভ্রান্তিমূলক কন্টেনটের প্রতিবাদ জানিয়েছে কারা অধিদপ্তর। 

সবার অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, নানাবিধ সীমাবদ্ধতার পরও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরের রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করার জন্য কারা অধিদপ্তর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্যেগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close