বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮:৫০ পিএম

নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অহেতুক বিলম্ব না করে জাতির আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার যত দ্রুত সম্ভব সম্পন্ন করে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা অর্থ দিয়ে বিদেশে বসে গুজব ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘নারী ও শিশুদের হত্যা করে তারা বর্বরতার ইতিহাসকে হার মানিয়েছে। তারা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ইসরায়েলের মিত্রদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণহত্যা বন্ধ না হলে মুসলিম উম্মাহ দুর্বার বৈশ্বিক আন্দোলনে বাধ্য হবে।’ 

তিনি জাতিসংঘ ও ওআইসিকে গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে বিশ্বব্যাপী ইসরায়েল বয়কটের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলামসহ অন্যরা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close