সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৬:১৮ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ৬:২১ PM

অবশেষে আইনত বিবাহবিচ্ছেদ হলো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিং- এর। তৃতীয় বিয়েও টিকলো না এই টলিউড নায়িকার।

শুক্রবার (৮ এপ্রিল) আদালত অবশেষে শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হুয়েছে, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই ৮ এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।

এদিকে জানা যায়, এর আগেই রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক ৭ লাখ টাকা হাতখরচ চেয়েছিলেন এই অভিনেত্রী। গতবছর ২০২৪-এ তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এ বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানান নি রোশন।

প্রতিবেদনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরেই আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত বছর ২০২৪ এর সেপ্টেম্বরে  পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পর পরই বর্তমান প্রেমিকা অনামিকার সাথে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই সূদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে করেন তারা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে জানিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তারপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও, রীতিমতো কাপল গোলস হয়ে দাঁড়িয়েছিলেন এই জুটি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close