সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
বান্দরবানে তামাক চাষি-শ্রমিকসহ ৯ জনকে অপহরণ, উদ্ধারে যৌথ বাহিনী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:১৮ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৭:২৭ PM

বান্দরবানের লামা উপজেলায় ২ জন তামাক চাষি এবং ৭ জন শ্রমিকসহ মোট ৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ী থেকে শ্রমিকদের অপহরণ করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে আহত তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি।

এবিষয়ে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা জানান, একের পর এক অপহরণের কারণে লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ ও ১ জানয়ারী একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপন নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। 

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close