শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:৩১ পিএম

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।'

সোমবার (৭ এপ্রিল) রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত।

লিখিত বক্তব্যে ইউসুফ রামাদান জানান, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যা তিনি পর্যবেক্ষণ করেছেন। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে অবাক হন নি তিনি।

ইউসুফ রামাদান আরো বলেন, 'বাংলাদেশের জনগণের বিক্ষোভ ফিলিস্তিন এবং বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ফিলিস্তিনিরা একা নয়, বাংলাদেশ তাদের পাশে আছে।'  

সর্বশেষে ফিলিস্তিনিদের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের প্রতি প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের মতো সহানুভূতিশীল মানুষ ফিলিস্তিনের পাশে থাকবে। সেই সাথে ফিলিস্তিনিরা যেন তাদের স্বাধীনতার সংগ্রাম এবং প্রতিরোধ চালিয়ে যায়। পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনো হাল ছাড়া যাবে না।

স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close