সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া
'যেখানে অপরাধী চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৯:১৬ AM

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহড়া করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের (সন্ত্রাসীদের) বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এ কারণে ওই এলাকার মানুষের মন থেকে ভয় দূর করতে সাজ্জাদকে নিয়ে পুলিশ সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে। এ সময় ছোট সাজ্জাদের মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনের দিকে হাতকড়া পরানো ছিল। এ অবস্থায় হেঁটে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। 

এ সময় সোয়াতের বিপুলসংখ্যক সদস্যকেও দেখা যায়। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়।

এ সময় হ্যান্ড মাইকে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, সম্মানিত এলাকাবাসী, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সাজ্জাদকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। আপনারা সবাই যেখানে অপরাধী চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ও সিএমপি কমিশনার স্যারের নির্দেশে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। 

তিনি বলেন, যেখানে অপরাধী, দুষ্কৃতকারী, চোর-ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে ঘেরাও করে, পাকড়াও করে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামে ছোট সন্ত্রাসীরাও যদি লুকিয়ে তাকে তাদের পরিণতিও সাজ্জাদের মতো  হবে। 

তিনি আরো বলেন, রাষ্ট্র কোনদিন কোন সন্ত্রাসীর কাছে হার মানবে না। আপনাদের আশপাশে সন্ত্রাসী লুকিয়ে থাকলে আমাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সিএমপি কমিশনার হাসিব আজিজ ইতোমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করতে এবং সন্ত্রাসীদের কাছে পুলিশের কঠোর অবস্থানের বার্তা পৌঁছাতেই এই মহড়ার আয়োজন করা হয় বলে জানান সিএমপি কমিশনার।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close