প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২:০৮ AM আপডেট: ০৬.০৪.২০২৫ ১২:১২ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে ১৩ বছর বয়সের মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ওই গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে মো. হুমায়ুন মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
ভিকটিমের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী টয়লেটে যাওয়ার সময় জোর পূর্বক টেনে নিয়ে ধর্ষকের বাড়ীর পাশে তার নিজ মুরগীর খামারের খাদ্য রাখার ছাপড়া ঘরে ধর্ষণ করে। ঘটনার পর ধর্ষকের বড় ভাই সামাজিক ভাবে মীমাংসা করার আশ্বাস দেন। পরবর্তীতে মীমাংসা না করে উল্টো মামলা না করার জন্য ভয়ভীতি দেখায়। পরিবারের অভিযোগ, ধর্ষকের ভাতিজা ওয়াছি ও আসাদ ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে যাতে অভিযোগ দিতে থানায় কেউ যেতে না পারে। সরেজমিনে গিয়ে ধর্ষকের পরিবারের কোনো পুরুষ সদস্যকে বাড়ীতে পাওয়া যায়নি।ধর্ষকের পরিবার জানায়, অভিযুক্ত ধর্ষক ও ভিকটিম সম্পর্কে প্রতিবেশী দাদা-নাতনি।
এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর