শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে হাতুড়িপেটা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:২০ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক গ্রাম পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের একটি ঘটনার অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী পুলিশ ‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় মাদকসেবীরা এ কাজ করেন। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল)  বিকেলে উপজেলার আমতৈল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি জাকির হোসেন এ তথ্য  জানান। আহত পুলিশ নুরুল হক (৫২) উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। ঘটনার পর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন আমতৈল এলাকায় কয়েকজন মাদকসেবীর মাদক সেবনের খবর পান। কিন্তু তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল ইসলামকে বিষয়টি জানায়। এরই সাথে মাদক সেবনে বাধা দিতে বলেন নুরুল হককে। তখন নুরুল (৫২)  স্থানীয়দের নিয়ে গিয়ে মাদকসেবীদের বাধা দেন।

ঘটনায় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে নুরুল হককে (৫২) আমতৈল বাজারের কাছে একা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

গুরুতর আহত নুরুলকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, হাতুড়ির আঘাতে গ্রাম পুলিশ সদস্যের কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় নুরুল হকের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close