বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দুলাভাইয়ের বাড়ি থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার
তালতলী, (বরগুনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ১:২৪ PM

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ৪ নং শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইকবাল হাওলাদার, তিনি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের পুত্র। নিহত প্রেমিকা লামিয়া বেগম, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের বাসিন্দা ও ডিভোর্সী।

পুলিশের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ইকবাল তার প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এই সময় তাদেরকে তেমন কোনো সমস্যা মনে হয়নি এবং তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করেন তালতলী উপজেলার ডাক্তার রহিম। তবে, পরে বাড়ির অন্যান্য সদস্যরা জানতে পারেন যে, ঘরের রুওয়ায় ওরনা ও রশি দিয়ে তারা আত্মহত্যা করেছেন।

তালতলী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close