শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা, স্বামী আটক
সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৭:৪৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।

গত বুধবার (০২ এপ্রিল) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা জুলেখা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসা: জুলেখা ভিকটিম নারীকে প্রায় ২০ বছর আগে মেঘনা ব্রিজ এলাকা থেকে কুড়িয়ে পান। পরে নিজের মেয়ের মতো লালনপালন করে বড় করেন। প্রায় দুই বছর আগে মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. উজ্জ্বলের সঙ্গে বিয়ে দেন পালিত কন্যা মোসা: সাদিয়ার। বিয়ের পর থেকেই মায়ের কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা। কয়েক ধাপে প্রায় দুই লাখ টাকা এন দেন সাদিয়া। তারপরে আবারও তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করলে ভুক্তভোগী নারী ও তার পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করেন। টাকা না পেয়ে তিন দিন ঘরে আটকে রেখে সাদিয়ার ওপর শারীরিক নির্যাতন শুরু করে স্বামী উজ্জল। আর এ কাজে সহযোগিতা করেন শাশুড়ী মোসা: মনোয়ারা বেগম (৬০)।

এ সময় প্রতিবেশীরা সাদিয়ার চিৎকার শুনতে পেয়ে ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোনারগাঁ  থানা পুলিশের হাতে তুলে দেন।  ঘটনাস্থল থেকে স্বামী উজ্জলকে আটক করে পুলিশ। আহত সাদিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, 'আহত গৃহবধূ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close