রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      ● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      ● আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় যে ইস্যু      ● বৈশ্বিক সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান      ● নতুন উদ্যোগে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র      ● দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি      
চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৭:২০ পিএম

কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাদল (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদল শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন। 

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close