বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, বিএনপি নেতার পা বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৬:৪৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার মোহাম্মদ সালাম (৪৫) নামের স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চাকঢালা ৪৪ নম্বর সীমান্ত পিলারের ওপারে অন্তত ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানায়, মিয়ানমারের ওপারে সীমান্ত দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী অ্যান্টি পারসোনাল মাইন স্থাপন করে। মিয়ানমারের পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আশেপাশের মাইনের বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামে একজন গুরুত্বর আহত হয়ে বাম পা হারিয়েছেন। সে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক বলেন, আহত ব্যক্তি কাঠ সংগ্রহের জন্য অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে দুর্ঘটনার কবলে পড়েন। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close