শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদে পুলিশ সদস্যদের ছুটি বাতিল : স্বরাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:৩৫ পিএম

পুলিশ বাহিনীর সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ফলে তারা সব জায়গায় সতর্ক স্থানে থাকবেন। ফলে ঈদ উপলক্ষ্যে অন্যান্য সেক্টরে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

আজ বৃহস্পতিবার (২৭-০৩-২৫) সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছি। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না।

আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন।  
পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনোদিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।

বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, হাইওয়ে পুলিশ সচল আছে। ঈদের ছুটিতে যারা বাসা ছেড়ে যাবেন, তারাও নিশ্চিন্তে থাকবেন।

এ ছাড়া ঈদে ৯ দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঈদের ছুটিতে উপদেষ্টামণ্ডলীর বেশির ভাগ সদস্য ঢাকায় থাকবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সচিবরা দেশের বাইরে গেলেও সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেওয়া যায়।

এদিকে রাজধানীর গাবতলীর র‍্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close