প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:২৬ পিএম

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আমিনপুর মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান শান্তির নীর পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে ও উপজেলা পরিষদ চত্বরে বিজয় স্তম্ভ প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসুচি পালন করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। তিনি অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেকের হাতে ঈদ উপহার তুলে দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর