প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৪৯ পিএম

ভোলায় বিএনপির কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ভোলা জেলা শাখার আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি'র আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, জেলা বিএনপির যুগ্ম আয়বায়ক হুমায়ন কবির সোপান, বশির হাওলাদার, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আয়বায়ক ইয়াকুব শাহ জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন।
আলোচনা সভায় শহীদ আব্দুর রহিমের স্ত্রী বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই। আরমান আমার স্বামীকে হত্যা করেছে তার ফাঁসি চাই। বিচার না হলে আমি রাস্তায় নেমে আন্দোলন করে যাবো।
তিনি আরো বলেন, তারেক রহমান আমার পরিবারের জন্য ১০ লক্ষ টাকা দিয়েছেন, সব সময় তিনি আমাদের কে সাহায্য করে আসছেন, এছাড়াও গোলাম নবী আলমগীর সাহেব ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার পরিবারকে সাহায্য করেন। পরে নিহত আব্দুর রহিমের স্ত্রী - সন্তানের হাতে ঈদ উপহার সামগ্রী হিসেবে ঈদের বাজার ও নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এনআর